• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 253
ছবির ক্যাপশন : ad728

সার, বিদ্যুতের চরম সংকট ও মূল্যবৃদ্ধি রোধ, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, ধলতা প্রথা বাতিল, আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলসহ কৃষক ক্ষেতমজুরদের বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গতকাল ১৫ আগস্ট বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে সকাল ১১.৩০ টায় শুরু হওয়া প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক আহসানুল আরেফিন তিতু, আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা, কৃষক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল হাবীব সাঈদ, আনোয়ার হোসেন বাবলু, গোলাম সাদেক লেবু, একরামুল হক, রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নীলফামারী জেলা থেকে আগত কৃষক প্রতিনিধিরা কৃষকের সংকট, করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। প্রতিনিধি সভায় বক্তারা বলেন- 'বাংলাদেশের কর্মক্ষম মানুষের বেশিরভাগ এখনও কৃষিকাজে যুক্ত। কৃষক ক্ষেতমজুরদের পরিশ্রমে দেশের মানুষের খাদ্যের যোগান হয়। অথচ কৃষক ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। সার, বীজ, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের দাম বাড়ছে। বর্তমানে সার ও বিদ্যুতের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামীণ এলাকায় লোডশেডিং এর ফলে গরু, মুরগী খামারসহ সামগ্রিক কৃষিকাজ ব্যাহত হচ্ছে। সারের কালোবাজারির ফলে কৃত্রিম মূল্য বৃদ্ধি কৃষককে বিপাকে ফেলেছে। এভাবে কৃষককে ঠকিয়ে মুনাফা লুটছে পুঁজিপতিরা। কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগঠন গড়ে তোলা জরুরি।'
প্রতিনিধি সভা শেষে পাবলিক লাইব্রেরি মাঠ হতে প্রেসক্লাব পর্যন্ত কৃষক ক্ষেতমজুরদের দাবিতে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

...